ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আগুনে পুড়ল সুতার গুদাম

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৬, ৫ সেপ্টেম্বর ২০১৯
আগুনে পুড়ল সুতার গুদাম
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় একটি সুতার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলস নামে ওই কারখানায় আগুন লাগে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, শেষ রাতে আশুলিয়ার শ্রীপুরে সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা। এ সময় ডিইপিজেড ফায়ার সার্ভিসের চার ইউনিট, গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ও মিরপুর ফায়ার সার্ভিস থেকে আরো একটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি তিনি।

ডেইলি বাংলাদেশ/জেএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!